![]() |
| source : adobe stock |
আমার নাম ভাগ্যর বর্মন । আমি কোচবিহারের ছেলে । আমার বাড়ি বলরামপুরে।
ও মা , বলরামপুরের নাম শোননি ? এখানে জন্মগ্রহণ করেছেন পল্লীগীতির রাজা আব্বাসউদ্দিন ।
আমাদের কোচবিহার জেলার ৫ টি মহকুমা । কোচবিহার সদর , দিনহাটা , তুফানগঞ্জ , মাথাভাঙা আর মেখলিগঞ্জ ।
কোচবিহার কৃষিপ্রধান জেলা । এখানে ধান , পাট , তামাক , আলু , সরিষা প্রচুর জন্মায় । এছাড়া নানারকম সবজি তাে আছেই । কোচবিহারের বাদামি আলু আর কোথাও পাবে না।
কোচবিহারে দেখবার জায়গা অনেক। জেলা শহরে রয়েছে বিখ্যাত রাজবাড়ি । মদনমােহন মন্দির । এই মন্দিরকে ঘিরে একমাস ব্যাপী রাসমেলা হয় এখানে । আছে বিশাল সাগরদিঘি ।
রসিক বিলের নাম শুনেছাে ? তুফানগঞ্জের কাছে এটি একটি পর্যটন কেন্দ্র । এখানে যাযাবর পাখিরা ভিড় করে । আছে হরিণ আর বানরের লীলাখেলা ।
কোচবিহারে অনেক নদী । তিস্তা , ভাের্সা , গদাধর , কালজানি , রায়ডাক , সঙ্কোশ , মানসাই কত সুন্দর সুন্দর নাম । এসব নদী আমাদের মাছ জোগায় । কোচবিহারের বরােলি মাছের খুব সুনাম ।
কোচবিহারের প্রায় তিনদিকেই বাংলাদেশ । তিনবিঘা করিডােরের নাম শুনেছে — সে তাে আমাদের জেলায় । দিনহাটার গােসানিমারিতে আছে কামতেশ্বরীর মন্দির । বানেশ্বরে আছে শিব মন্দির । মন্দিরের পাশে এক বিশাল জলাশয় । তাতে হাজার হাজার কচ্ছপ । হাত বাড়িয়ে ডাকলে কাছে আসে । খাবার খায় ।
মেখলিগঞ্জের জামালদহে সৎসঙ্গের মন্দির দেখতে আসে কত লােক । এখানে একটা চিড়িয়াখানাও রয়েছে ।
বক্সির হাটে গেলে দেখবে আসাম রাজ্য আমাদের জেলাকে কেমন আলিঙ্গন করে রেখেছে ।
আমাদের জেলায় কী কী খাবার পাওয়া যায় জানাে ?
ভেটাগুড়ি আর বাবুর হাটের জিলিপির খুব সুনাম । প্রেমেরডাঙার মণ্ডারও খুব কদর । দই - দুধ - মাছে - ভাতে আমাদের জেলার জুড়ি নেই ।
তুমি যদি আসাে , তােমাকে বিন্দোল বেড়াতে নিয়ে যাবে । আর যাব দোমােহনা , যুঝারপুর ঝাড়বাড়ি ।
যুঝারপুর ঝাড়বাড়িতে একটিও শিশু বিদ্যালয়ের বাইরে নেই ।
কোচবিহার কিছু তথ্য ও পরিসংখ্যান
জেলা — কোচবিহার
জেলা সদর - কোচবিহার
এলাকা —৩৩৮৭ বর্গ কিমি
মােট জনসংখ্যা —২৪৭৮২৮০
পুরুষ —১২৭১৭১৫
নারী —১২০৬৫৬৫
জনসংখ্যার ঘনত্ব –৭৩২


0 Comments