Ticker

6/recent/ticker-posts

আমার জেলা দক্ষিণ দিনাজপুরের সম্পর্কে জানবো।

source:adobe stock

   

 আমার নাম শেফালি মুর্মু । আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে । তুমি যদি কোনাে দিন বালুরঘাট যাও , পথেই পাবে বংশীহারি । 


     দক্ষিণ দিনাজপুরে জন্ম ১৯৯৬ সালের ১ এপ্রিল । আগে ছিল দিনাজপুর নামে অখণ্ড জেলা । তখন ১৭ টি থানা ছিল এই জেলায় । ৮ টি থানা  নিয়ে গঠিত হয় নতুন জেলা দক্ষিণ দিনাজপুর । এগুলির নাম বলছি  হিলি , বালুরঘাট , তপন , কুটারগঞ্জ , রামপুর , কুশমণ্ডি , বংশাহরি ও হরিরামপুর । 

      আমাদের জেলার প্রধান নদী অত্রেয়ী । 
      আগে সড়কপথই ছিল  । এই জেলার সঙ্গে যােগাযােগের একমাত্র মাধ্যম । এখন রেলপথ হয়েছে । একলাখি থেকে বালুরঘাট রেলপথ পেয়ে আমরা খুশি । কু ঝিক ঝিক রেলগাড়ি চলে যায় আমাদের গাঁ  ছুয়ে । 
ধান , পাট , সরিষা আমাদের প্রধান ফসল ।
বাঙালি ছাড়াও সাঁওতাল রয়েছে আমাদের জেলায় । 
গঙ্গারামপুরের নাম শুনেছাে ? এখানকার তাঁত শিল্পের খুব নাম । তাঁতিরা খটখট করে তাঁর বােনে । শাড়ি , গামছা , চাদর তৈরি হয়ে সারা দেশে চলে যায় ।
তােমাকে একটা মজার কথা বলি । শােনা যায় , অজ্ঞাতবাসের সময় পাঁচ ভাই পাণ্ডব আমাদের জেলায় ছিলেন আত্মগোপন করে ।
 এখানে আছে তপনের দিঘি । বিশাল বড়াে । 
বােল্লার কালীবাড়ির খুব নাম । এখানে প্রতিবছর মেলা হয় এখানে । 
হিলির সীমান্ত দিয়ে বাংলাদেশে যাতায়াত করে মানুষ । 
বালুরঘাটে এলে তিওয়ের দই খাওয়াবাে তােমাকে । এই দইয়ের খুব সুনাম । বাংলাদেশের শেরপুরের গোয়ালারা এখানে এসে বসতি তৈরি করেছে । তারাই দুই পাতে । আমাদের রসনা মেটায় ।

👉👉👉👉
                               কিছু তথ্য ও পরিসংখ্যান 
                              জেলা — দক্ষিণ দিনাজপুর 
                              জেলা সদর — বালুরঘাট 
                             এলাকা —২২১৯ বর্গ কিমি 
                             মােট জনসংখ্যা —১৫০২৬৪৭ 
                             পুরুষ —৭৭০৪৪৩ 
                             নারী –৭৩২২০৪ 
                             জনসংখ্যার ঘনত্ব -৬৭৭ 

Post a Comment

0 Comments