Ticker

6/recent/ticker-posts

আমার জেলা উত্তর দিনাজপুর সম্পর্কে জানবো।

source : adobe stock

    

আমার নাম শ্রাবণী রায় । আমি উত্তর দিনাজপুরের হেমতাবাদের মেয়ে । ওমা , হেমতাবাদ চেনাে না ? রায়গঞ্জ থেকে যে সড়কটা বালুরঘাটের দিকে বেরিয়ে গেল , সেই সড়ক ধরে একটু এগােলেই হেমতাবাদ।

    তােমরা তাে জানােই , আগে দিনাজপুর নামে একটাই জেলা ছিল । ১৯৯২ সালের ১ এপ্রিল দিনাজপুর ভেঙে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলা গঠিত হয়।

    আমাদের ভাগে পড়ে ৯ টি থানা । কালিয়াগঞ্জ , হেমতাবাদ , রায়গঞ্জ , ইটাহার , চোপড়া , চাকুলিয়া , ইসলামপুর , করণদিঘি ও গোয়ালপােখর । এখন আমাদের জেলার সদর দপ্তর রায়গঞ্জ।

   আমাদের জেলায় ধান , পাট আর সরিষাই প্রধান ফসল । তবে চোপড়ায় কিছু চা বাগানও আছে । ইসলাম আর চোপড়ায় আনারসও ভালাে জন্মায় । তুলাইপাঞ্জি চালের নাম শুনেছ ? এমন মিহি চাল জীবনেও দেখনি । সে তাে আমাদের জেলায় জন্মায়। 

   আমাদের জেলার প্রধান নদী নাগর আর কুলিক ।

   আমাদের জেলার একদিকটায় বাংলাদেশ । অন্য দিকটায় বিহার । দক্ষিণে আছে মালদা , উত্তরে দার্জিলিং । 

    উত্তর দিনাজপুরে তুমি যদি বেড়াতে আসাে , তবে কুলিক পাখিরালয় দেখতে ভুলবে না। এখানে দেখবে দেশী বিদেশী কত রকমের পাখি । দুর্গাপুরে আছে  স্বামীনাথের মন্দির । মহাভারতের কর্ণের স্মৃতিতে রয়েছে করণদিঘি।

    উত্তর দিনাজপুরের প্রধান প্রধান বাণিজ্যকেন্দ্র রায়গঞ্জ , কালিয়াগঞ্জ , ডালখােলা , ইটাহার ও ইসলামপুর ।

    এই জেলায় অধিকাংশ মানুষই বাঙালি । এছাড়া কিছু সাওতাল ও এখানে বাস


 কিছু তথ্য ও পরিসংখ্যান

 জেলা - উত্তর দিনাজপুর ।

 এলাকা -৩১৪০ বর্গ কিমি 

মােট জনসংখ্য- ২৪৪১৮২৪ 

পুরুষ -১২৬০৭৪৭ 

নারী -১১৮১০৭৭ 

Post a Comment

0 Comments