![]() |
| source: adobe stock |
আমার নাম শৈবাল গুরুং । মিরিকে আমার বাড়ি । পশ্চিমবাংলার একটি পাহাড়ি জেলা দার্জিলিং ।
এ জেলারই একটা দর্শনীয় স্থান মিরিক । চারদিকে সবুজ পাহাড় , মাঝে সুন্দর লেক ।
নীল মেঘ ছুঁয়ে আছে। পাহাড়ের কপাল ।
উঁচু নিচু পাহাড়ের গায়ে কাঠের ঘর বাড়ি , মাঝে মাঝে দালান বাড়িও দেখা যায় ।
এইখানে এই মিরিকে হাসিখুশি ভরা আমাদের দিন । মানচিত্রের দিকে তাকাও ।
দ্যাখাে , পশ্চিমবাংলার এক্কেবারে উত্তরে আমাদের জেলা । শীতকালে
এখানে দারুণ ঠাণ্ডা । মাঝে মাঝে বরফ পড়ে । পথ ঘাট , বাড়ির মাথা , গাছের ডাল বরফে সাদা হয়ে
যায়। তখন আমরা বরফের কুঁচি গায়ে মেখে দাপাদাপি করি ।
কী মজা , কী মজা ।ধান , গরমকালে এখানে মনােরম আবহাওয়া ।
না গরম , না শীত ,তখন হাজার হাজার । লােক এখানে বেড়াতে আসে ।
দার্জিলিঙের মাটি এবড়াে খেবড়াে । পাথরের ভাগ বেশি । ফলে চাষের জায়গাও কম ।
যেটুকু জমি আছে তাতে বেশিরভাগ চা বাগান । এছাড়া আলু , ভুট্টা , গােলমরিচ , এলাচ ও উৎপন্ন হয় ।
বিধাননগরের আনারস খুব মিষ্টি । দার্জিলিঙের কমলালেবুর খুব কদর।
তােমরা আমাদের কমলার জন্যে হাপিত্যিস হয়ে থাক । দার্জিলিঙের শাল , শিশু , জারুল কাঠের খুব
সমাদর । বাঁশও হয় এখানে । অনেক লােক কাঠ সংগ্রহ করে উপার্জন করে
খনিজ দ্রব্যের কথা বলছাে ? হা , তামা , চুনাপাথর আর ডলােমাইট পাওয়া যায় এখানে ।
দার্জিলিঙে নানা জাতির লােক বাস করে,যেমন বাঙালি , গােখা , ভুটিয়া , লেপচা , তিব্বতী প্রভৃতি ।
দার্জিলিঙের আসল কদর পর্যটনের জন্যে ।এখানকার জেলা শহর দার্জিলিং খুবই মনােরম ।
এছাড়া কালিম্পং , কার্শিয়াং , মংপু বেড়াতে আসে কত লােক । সেবকও দারুণ সুন্দর জায়গা ।
তুমি যদি দার্জিলিং আসাে তবে টয় ট্রেনে আসতে ভুলবে না ।
ছােট্ট ঝকমকে খেলনা গাড়িতে চড়বার মজাই আলাদা । পথে পাবে ‘ ঘুম ’ নামে একটি স্টেশন । এটি
উচ্চতম রেলওয়ে স্টেশন । ভাবতেও কেমন মজা , তাই না ? এই জেলার শিলিগুড়ি বড়াে শহর ।
মহানন্দা নদীর বাহুবন্ধনে এই শহর মনােরম । নকশাল বাড়ি , ফাঁসিদেওয়া খুব সুন্দর জায়গা । এই
জেলায় রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আর মেডিকেল কলেজ । বাগডােগরায় আছে বিমান ঘাঁটি ।
কিছু তথ্য ও পরিসংখ্যান জেলা —
জেলা সদর দার্জিলিং এলাকা —৩১৪৯ বর্গ কিমি
মােট জনসংখ্যা —১৬০৫৯০০
পুরুষ —৮২৬৩৩৪
নারী —৭৭৯৫৬৬
জনসংখ্যার ঘনত্ব -৫১০


0 Comments